---Advertisement---

আসানসোলে ইএসআইসি মেডিক্যাল কলেজ, শমীকের প্রশ্নে জানাল কেন্দ্র

By Suman Debnath

August 6, 2026 4:35 PM

আসানসোলে ইএসআইসি মেডিক্যাল কলেজ, শমীকের প্রশ্নে জানাল কেন্দ্র

---Advertisement---


দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আসানসোলে ইএসআইসি (ESIC) মেডিক্যাল কলেজ গড়ে তোলার প্রক্রিয়ায় বড় অগ্রগতির কথা জানাল কেন্দ্র। রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের  (Samik Bhattacharya) প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে জানান, পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে আসানসোলের ইএসআইসি (ESIC)  হাসপাতাল আনুষ্ঠানিক ভাবে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশনের (ইএসআইসি) হাতে হস্তান্তর করা হয়েছে। হাসপাতালটিকে ইএসআইসি (ESIC) মেডিক্যাল কলেজ ও হাসপাতালে উন্নীত করার জন্য গত ১৪ জুলাই, ২০২৬ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

রাজ্যসভায় শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) জানতে চেয়েছিলেন, হাসপাতালটি আনুষ্ঠানিক ভাবে ইএসআইসি (ESIC)-র হাতে তুলে দেওয়া হয়েছে কি না, মেডিক্যাল কলেজে কতগুলি এমবিবিএস আসন থাকবে, কবে থেকে ভর্তি শুরু হতে পারে এবং আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলের বীমাভুক্ত শ্রমিক ও তাঁদের পরিবার কী ভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন।

আরও পড়ুন:  দিল্লির ছাত্র বিক্ষোভে পুলিশি অভিযানের দায় অমিত শাহর, স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা চাইলেন রাহুল গান্ধী

আরও পড়ুন: ‘আর কতদিনে বিচার?’ সিবিআইকে তোপ হাইকোর্টের, আরজি কর-কাণ্ডে ‘নতুন করে তদন্ত’ ভাবনার ইঙ্গিত

এর জবাবে কেন্দ্র জানিয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই ৫০টি এমবিবিএস আসন নিয়ে পড়াশোনা শুরু করার লক্ষ্যে ন্যাশনাল মেডিক্যাল কমিশনের (এনএমসি)-এর কাছে লেটার অফ পারমিশন চেয়ে আবেদন করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ইএসআইসি (ESIC) হাসপাতালের বিদ্যমান পরিকাঠামো ব্যবহার করেই পাঠক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

কেন্দ্রের বক্তব্য, ইএসআইসি (ESIC) মেডিক্যাল কলেজ চালু হলে আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলের বীমাভুক্ত শ্রমিক ও তাঁদের পরিবারের উন্নত স্বাস্থ্য পরিষেবা পাওয়ার সুযোগ আরও বাড়বে। পাশাপাশি, বীমাভুক্ত ব্যক্তিদের জন্য নির্দিষ্ট কোটায় চিকিৎসাশাস্ত্রে ভর্তির সুযোগ তৈরি হবে। এর পাশাপাশি অঞ্চলে দক্ষ চিকিৎসক তৈরির পাশাপাশি স্বাস্থ্য পরিকাঠামো, গবেষণা এবং রোগী পরিষেবার মানও উল্লেখযোগ্য ভাবে উন্নত হবে।

আরও পড়ুন:  ‘আন্দোলন করলে গ্রেফতারও সহ্য করতে হবে’, রাজ্যসভায় নড্ডার মন্তব্যে তুমুল বিতর্ক; বিরোধীদের হইচই

আরও পড়ুন: মামলার পাহাড়ে রাশ টানতে বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের! ৮ নতুন বিচারপতি পাচ্ছে কলকাতা হাইকোর্ট

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই প্রকল্পের অগ্রগতি নিয়ে রাজ্যসভায় প্রশ্ন তোলেন শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। সেই প্রশ্নের জবাবেই কেন্দ্র প্রথমবারের মতো জানাল, হাসপাতাল হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং মেডিক্যাল কলেজ চালুর লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ফলে আসানসোলে প্রথম ইএসআইসি (ESIC) মেডিক্যাল কলেজ চালুর আশা আরও জোরালো হল।

দেখুন: পথ নিরাপত্তা সপ্তাহে চিৎপুর থানার উদ্যোগ, রাস্তায় নেমে সচেতনতা ছাত্রছাত্রীদের

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment