---Advertisement---

২০২৪ টেট উত্তীর্ণদের মিছিলে পুলিশের বাধা, দ্রুত নিয়োগের দাবিতে ক্ষোভ!

By Suman Debnath

August 10, 2026 10:10 PM

২০২৪ টেট উত্তীর্ণদের মিছিলে পুলিশের বাধা, দ্রুত নিয়োগের দাবিতে ক্ষোভ!

---Advertisement---

আগরতলা, ১০ আগস্ট: দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহার বাসভবনের দিকে মিছিল করে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়লেন ২০২৪ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। সোমবার আগরতলার মহিলা কলেজের সামনে পুলিশ তাঁদের আটকে দেয়।

আন্দোলনকারীদের অভিযোগ, প্রায় দুই বছর ধরে শিক্ষক নিয়োগের দাবিতে ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, শিক্ষা দপ্তর ও প্রাথমিক শিক্ষা দপ্তরে একাধিকবার ডেপুটেশন এবং আন্দোলন করেও কোনও সন্তোষজনক পদক্ষেপ মেলেনি।

টেট উত্তীর্ণদের দাবি, রাজ্যের বিভিন্ন স্কুলে শিক্ষক সংকট রয়েছে এবং বহু শিক্ষক পদ শূন্য পড়ে রয়েছে। তা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে আটকে থাকায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

আন্দোলনকারীদের দাবি অনুযায়ী, সর্বশেষ টেট পরীক্ষায় প্রায় ৫০ হাজার পরীক্ষার্থী অংশ নেন। যাচাই প্রক্রিয়া শেষে বর্তমানে ১ হাজার ৮৫৬ জন প্রার্থী নিয়োগের অপেক্ষায় রয়েছেন। দীর্ঘসূত্রিতার কারণে অনেকের সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা পেরিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুন:  রাজ্য পুলিশের ডিজিপি অনুরাগ ধনকরের রহস্যমৃত্যু, অফিস কক্ষ থেকে উদ্ধার দেহ

তাঁদের অভিযোগ, ইতিমধ্যেই প্রায় ২০ থেকে ২৫ জন প্রার্থীর বয়স ৪০ বছর পেরিয়ে গেছে। আরও কয়েকজনের বয়সসীমা পূর্ণ হতে মাত্র এক মাসের মতো সময় বাকি। ফলে দ্রুত নিয়োগ না হলে তাঁরা সরকারি চাকরির সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা করছেন।

টেট উত্তীর্ণদের বক্তব্য, পরীক্ষার মানদণ্ড বা নম্বরে কোনও ছাড় নয়, বরং পরীক্ষায় উত্তীর্ণ ও যাচাই প্রক্রিয়ায় সফল প্রার্থীদের দ্রুত নিয়োগই তাঁদের মূল দাবি। দীর্ঘদিন নিয়োগের অপেক্ষায় থাকায় তাঁদের জীবিকা ও ভবিষ্যৎ পরিকল্পনাও অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলে জানান তাঁরা।

মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে যাওয়ার পথে পুলিশ বাধা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি রাজ্যে শিক্ষক সংকট ও বেকারত্ব মোকাবিলায় নিয়মিত শিক্ষক নিয়োগের ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুন:  জগন্নাথের রথে মিলনের মহোৎসব, সম্প্রীতির বার্তা রাজ্যজুড়ে

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment