---Advertisement---

লাইভে ‘খুনি’ মন্তব্যের জেরে মদন মিত্রকে ১০ কোটি টাকার আইনি নোটিস অভিষেকের, ৭২ ঘণ্টার আলটিমেটাম

By Suman Debnath

July 22, 2026 9:50 AM

লাইভে ‘খুনি’ মন্তব্যের জেরে মদন মিত্রকে ১০ কোটি টাকার আইনি নোটিস অভিষেকের, ৭২ ঘণ্টার আলটিমেটাম

---Advertisement---


সোশ্যাল মিডিয়া লাইভে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে করা মন্তব্যের জেরে মদন মিত্রকে ১০ কোটি টাকার আইনি নোটিস। ৭২ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা ও ক্ষতিপূরণ দাবি।

একুশে জুলাইয়ের আবহে তৃণমূলের অন্দরেই নতুন বিতর্ক। সমাজমাধ্যমে লাইভে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-কে নিয়ে করা একাধিক বিস্ফোরক মন্তব্যের জেরে মদন মিত্র (Madan Mitra)-র বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির আইনি নোটিস পাঠানো হয়েছে। নোটিসে ৭২ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় দেওয়ানি ও ফৌজদারি আদালতে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর মাধ্যমে পাঠানো নোটিসে উল্লেখ করা হয়েছে, গত ১৯ জুলাই রাত প্রায় ৯টা ৪০ মিনিট থেকে ১০টার মধ্যে নিজের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে লাইভ করেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। সেই লাইভের প্রায় ৬ মিনিট ৫৫ সেকেন্ডের সময় তিনি অভিষেককে লক্ষ্য করে একাধিক গুরুতর অভিযোগ তোলেন।

আরও পড়ুন:  কেন্দ্র–CJP বৈঠকে বড় অগ্রগতি! ৩ দাবির মধ্যে ২টিতে ইতিবাচক সাড়া, ধর্মেন্দ্র প্রধানের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত শনিবার

নোটিস অনুযায়ী, লাইভে মদন মিত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘অপরাধী’, ‘খুনি’ এবং ‘সুপারি দিয়ে খুন করান’— এমন অভিযোগ করেন। আইনজীবীর দাবি, এই সমস্ত বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য এবং মানহানিকর। এর ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক ভাবমূর্তি ও ব্যক্তিগত সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইনি নোটিসে আরও একটি বিষয় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। লাইভ সম্প্রচারের শেষে মদন মিত্রকে বলতে শোনা যায়, ‘Anything more?’ নোটিসে দাবি করা হয়েছে, ভিডিওতে এমন কোনও ব্যক্তিকে দেখা যায়নি, যাঁর উদ্দেশে এই প্রশ্ন করা হয়েছিল। সেই কারণেই আইনজীবীর বক্তব্য, পরিকল্পিতভাবে বা কারও নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যেই এই মন্তব্যগুলি করা হয়ে থাকতে পারে।

নোটিসে মদন মিত্রকে স্পষ্টভাবে দুটি শর্ত দেওয়া হয়েছে। প্রথমত, ৭২ ঘণ্টার মধ্যে লিখিতভাবে এবং ভিডিও বার্তার মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। দ্বিতীয়ত, মানহানির অভিযোগে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

আরও পড়ুন:  অবৈধ আবাস যোজনার উপভোক্তাদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু

নির্ধারিত সময়ের মধ্যে এই শর্ত পূরণ না হলে, মদন মিত্রের বিরুদ্ধে দেওয়ানি এবং ফৌজদারি— উভয় আদালতেই কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিসে জানানো হয়েছে। ফলে একুশে জুলাইয়ের রাজনৈতিক আবহে এই আইনি লড়াই তৃণমূলের অন্দরের বিতর্ককে আরও উসকে দিল বলে রাজনৈতিক মহলের একাংশের মত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে



Google News







এবং Google Discover



Google Discover



-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment