---Advertisement---

দিল্লিতে ত্রিপুরা ভবনের সম্প্রসারণে নতুন মাইলফলক! মুখ্যমন্ত্রী মানিক সাহার হাতে শিলান্যাস!

By Suman Debnath

January 20, 2026 3:47 AM

---Advertisement---

ত্রিপুরার পরিকাঠামো উন্নয়নের ধারাকে আরও শক্তিশালী করতে আজ দিল্লিতে ত্রিপুরা ভবন, বীর টিকেন্দ্রজিৎ মার্গের এক্সটেনশন প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। এই সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে ত্রিপুরা ভবনে নির্মিত হবে ৬টি আধুনিক কক্ষ এবং ২টি হল রুম। প্রকল্পটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৯৫ লক্ষ টাকা।

শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন সমাজকল্যাণ মন্ত্রী টিংকু রায়, উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন, শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা, উপজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক ভগবান দাস, সিআরসি মনোজ কুমার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি ও আধিকারিকরা।

আরও পড়ুন:  কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের স্বাস্থ্যকর বৃহত্তর হগ ব্যাজার জনসংখ্যা

এই প্রকল্প বাস্তবায়িত হলে দিল্লিতে আগত ত্রিপুরার প্রতিনিধি, কর্মকর্তা ও সাধারণ মানুষের জন্য আরও উন্নত পরিসেবা ও আবাসনের সুবিধা তৈরি হবে বলে আশা করা হচ্ছে। প্রশাসনিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনায় ত্রিপুরা ভবনের ভূমিকা আরও সম্প্রসারিত হবে বলেই মত সংশ্লিষ্ট মহলের।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment