---Advertisement---

বাইখোড়া কালিমাতা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে, এক স্বেচ্ছায় রক্ত দান শিবির অনুষ্ঠিত হয়!

By Suman Debnath

February 4, 2026 5:40 PM

---Advertisement---

শান্তির বাজার বাহাদুর ত্রিপুরা,৩ই ফেব্রুয়ারি,২০২৬ মঙ্গলবার: জোলাইবাড়ি অন্তর্গত বাইখোড়া কালিমাতা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে, এক স্বেচ্ছায় রক্ত দান শিবির অনুষ্ঠিত হয় এখানে মোট ২৮ জন রক্তদাতা এই রক্ত দান শিবিরে অংশ গ্রহণ করেন। উপস্থিত ছিলেন বাইখোড়া জগন্নাথ জিউ মন্দিরের প্রভু শ্রীমান করুনেশ্বর মাধব দাস ব্রহ্মচারী, শান্তির বাজার মহকুমা পুলিশ আধিকারিক শ্রী বাপি দেববর্মা, বাইখোড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী বিষ্ণু চন্দ্র দাস, চরকবাই পঞ্চায়েতের উপপ্রধান শ্রী নারায়ণ শীল, এলাকার অভিভাবক শ্রী মনীন্দ্র বিশ্বাস, সংস্থার সভাপতি নকুল দেবনাথ সহ সংস্থার সদস্যগন।

আজকের এই রক্তদান শিবিরের সহায়তায় ছিল নন্দী রাবারস্, কলসীমুখ। উল্লেখ্য বিগত ২৬ জানুয়ারী, সংস্থার উদ্যোগে মোট ৩২ জন প্রবীণ নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। বাইখোড়া জগন্নাথ জিউ মন্দিরের প্রভু শ্রীমান করুনেশ্বর মাধব দাস ব্রহ্মচারী সাংবাদিক সাক্ষারে বলেন রক্তদান শিবিরের বক্তব্যে মূলত রক্তদানের উপকারিতা, জীবন বাঁচানো, সামাজিক দায়িত্ব ও সচেতনতার ওপর জোর দেওয়া হয়; এখানে বলা হয় যে একটি রক্তদান তিনটি জীবন বাঁচাতে পারে, রক্তদান নিরাপদ ও উপকারী, এটি হৃদরোগের ঝুঁকি কমায় এবং এটি ত্যাগের মহৎ উদাহরণ; বক্তারা সকলকে এগিয়ে এসে ‘রক্তদান করুন, জীবন বাঁচান’ স্লোগানে উদ্বুদ্ধ করে এই মহৎ কাজে সামিল হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন:  রাজ্যে ৮,০০০ কোটিরও বেশি টাকার প্রকল্প বাস্তবায়নের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে : মুখ্যমন্ত্রী | Tripura TV

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment