---Advertisement---

শিলচরে জমাজলে চরম দুর্ভোগ, মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র

By Suman Debnath

July 20, 2026 6:20 PM

শিলচরে জমাজলে চরম দুর্ভোগ, মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র

---Advertisement---


দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ জুলাই :
শিলচর শহরের মাইকেল মধুসূদন সরণি, বিদ্যাসাগর সরণি ও সংলগ্ন বিস্তীর্ণ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা ও বিভিন্ন নাগরিক সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার কাছে একটি স্মারকপত্র পেশ করা হয়েছে।
সোমবার এলাকাবাসীর পক্ষ থেকে রাজদীপ দাম, অরূপ গোস্বামী, গৌতম দে, সমরেন্দ্র আচার্যসহ অন্যান্যরা সাংবাদিকদের সামনে নাগরিক জীবনের দুর্দশার চিত্র তুলে ধরেন। তাঁদের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই এলাকায় জল জমে যায়, ফলে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

বাসিন্দাদের বক্তব্য, গত সাত-আট বছর ধরে মাইকেল মধুসূদন সরণি ও বিদ্যাসাগর সরণি এলাকার হাজারেরও বেশি মানুষ জলাবদ্ধতার সমস্যায় কার্যত জলবন্দি জীবন কাটাচ্ছেন। দীর্ঘদিন ধরে এই সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তাঁরা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এলাকাবাসীর আশা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বহুদিনের এই নাগরিক সংকটের দ্রুত ও স্থায়ী সমাধান হবে।

আরও পড়ুন:  আগরতলায় একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment