---Advertisement---

কমনওয়েলথ গেমসে ভারতের সোনার ঝড়! একদিনে বক্সিংয়ে ৮ সোনা, প্যারা অ্যাথলেটিক্স-জুডো-ট্রিপল জাম্পেও পদকের বন্যা

By Suman Debnath

August 2, 2026 9:10 AM

কমনওয়েলথ গেমসে ভারতের সোনার ঝড়! একদিনে বক্সিংয়ে ৮ সোনা, প্যারা অ্যাথলেটিক্স-জুডো-ট্রিপল জাম্পেও পদকের বন্যা

---Advertisement---


কমনওয়েলথ গেমস ২০২৬ (Commonwealth Games 2026)-এ শনিবার ভারতের জন্য স্মরণীয় দিন। বক্সিং রিং থেকে শুরু করে প্যারা অ্যাথলেটিক্স, ট্র্যাক অ্যান্ড ফিল্ড এবং জুডো— একের পর এক ইভেন্টে পদক জিতে নজির গড়লেন ভারতীয় অ্যাথলিটরা। সবচেয়ে বড় সাফল্য এসেছে বক্সিংয়ে, যেখানে একদিনেই আটটি সোনার পদক জিতে ইতিহাস গড়েছে ভারত। দিনের শেষে ভারতের ঝুলিতে রয়েছে ১৩টি সোনা, ১৭টি রুপো এবং ৮টি ব্রোঞ্জ, আর পদক তালিকায় চতুর্থ স্থান আরও মজবুত হয়েছে।

দিনের শুরুতেই ভারতের সাফল্যের ভিত গড়ে দেন প্রীতি পওয়ার (Preeti Pawar)জৈস্মিন লম্বোরিয়া (Jaismine Lamboria)। ৫৪ কেজি বিভাগের ফাইনালে প্রীতি কানাডার স্কারলেট সাভানা ডেলগাডোকে একতরফা ৫-০ ব্যবধানে হারিয়ে সোনা জেতেন। ম্যাচের শুরুতে চাপে পড়লেও নিজের ফুটওয়ার্ক ও শক্তিশালী কাউন্টার পাঞ্চে দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন তিনি।

এরপর ৫৭ কেজি বিভাগের ফাইনালে জৈস্মিনও একই ব্যবধানে উত্তর আয়ারল্যান্ডের মিকায়েলা ওয়ালশকে পরাস্ত করেন। উল্লেখযোগ্য বিষয়, ওয়ালশ আগের কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন। কিন্তু এ দিন ভারতীয় বক্সারের সামনে কার্যত কোনও সুযোগই পাননি তিনি।

বিকেলে শুরু হয় ভারতের সোনা জয়ের আসল ঝড়। ৫১ কেজি বিভাগে সাক্ষী চৌধরি (Sakshi Chaudhary) ইংল্যান্ডের রুবি হোয়াইটকে টেকনিক্যালি পরাস্ত করে সোনা জেতেন। ধারাবাহিক জ্যাব ও আক্রমণাত্মক বক্সিংয়ে তিন রাউন্ডেই আধিপত্য বজায় রাখেন তিনি।

আরও পড়ুন:  এশিয়ান গেমসের দলে শেষ মুহূর্তে বদল, ফিরলেন রাজ কুমার পাল

এরপর ৬০ কেজি বিভাগে নামেন তাঁর খুড়তুতো বোন প্রিয়া ঘাঙ্ঘাস (Priya Ghanghas)। প্রথম রাউন্ডে পিছিয়ে পড়লেও অসাধারণ প্রত্যাবর্তন করে দ্বিতীয় ও তৃতীয় রাউন্ড জিতে কানাডার মারি আল-আহমাদিয়েকে হারিয়ে সোনা নিশ্চিত করেন। তাঁর এই জয়ের সঙ্গে সঙ্গে বক্সিংয়ে ভারতের চতুর্থ সোনা নিশ্চিত হয়, যা কমনওয়েলথ গেমসের ইতিহাসে নতুন রেকর্ড।

ভারতের সোনার তালিকায় এরপর যোগ করেন অরুন্ধতী চৌধরি (Arundhati Chaudhary)। ৭০ কেজি বিভাগের ফাইনালে ইংল্যান্ডের শ্যান্টেল রেডকে তিন রাউন্ডেই চাপে রেখে সোনা জেতেন তিনি।

৬০ কেজি বিভাগে সচিন সিবচ (Sachin Siwach) এবং ৮০ কেজিতে অঙ্কুশ পানঘাল (Ankush Panghal)-ও সোনা জিতে ভারতের সাফল্য আরও উজ্জ্বল করেন। তবে দিনের শেষ ফাইনালে নরেন্দ্র হেরে রুপোর পদকেই সন্তুষ্ট থাকতে হয়।

ভারতের সবচেয়ে অভিজ্ঞ বক্সার লভলিনা বরগোঁহাই (Lovlina Borgohain)-কে ঘিরে প্রত্যাশা ছিল অনেক। কিন্তু ৭০ কেজির ফাইনালে অস্ট্রেলিয়ার এমা সু গ্রিনট্রির বিরুদ্ধে শেষ রাউন্ডে ছন্দ হারিয়ে ১-৪ ব্যবধানে হেরে রুপোর পদক পান তিনি। দ্বিতীয় রাউন্ডে দারুণভাবে ঘুরে দাঁড়ালেও শেষ রাউন্ডে প্রতিপক্ষের গতির সঙ্গে তাল মেলাতে পারেননি লভলিনা।

শুধু বক্সিং নয়, ট্র্যাক অ্যান্ড ফিল্ডেও ভারত সাফল্য পেয়েছে। পুরুষদের ট্রিপল জাম্পে প্রবীণ চিত্রাভেল (Praveen Chithravel) ১৬.৫৮ মিটার লাফিয়ে রুপো জেতেন। একই ইভেন্টে সেলভা প্রভু (Selva Prabhu) ১৬.৫২ মিটার লাফিয়ে ব্রোঞ্জ নিশ্চিত করেন।

আরও পড়ুন:  কমনওয়েলথ গেমসে ভারতের ঐতিহাসিক দিন! একই ইভেন্টে সোনা-ব্রোঞ্জ, একদিনেই এল ৬ পদক, গড়ল একাধিক নজির

প্যারা অ্যাথলেটিক্সেও ইতিহাস গড়ে ভারত। পুরুষদের শটপুট F57 বিভাগে সোমান রানা (Soman Rana) ১৩.৪০ মিটার থ্রো করে সোনা জেতেন। ১৩.২৮ মিটার ছুড়ে রুপোর পদক পান শুভম জুয়াল (Shubham Juyal)। এই ইভেন্টে প্রথমবার সোনা ও রুপো— দুই পদকই ভারতের ঝুলিতে আসে।

জুডোতেও ভারতের পদক সংখ্যা বাড়ে। উন্নতি শর্মা (Unnati Sharma) দক্ষিণ আফ্রিকার স্কাই নোস্টারকে হারিয়ে ব্রোঞ্জ জেতেন। এই নিয়ে জুডোয় ভারতের মোট পদক সংখ্যা দাঁড়াল চার। এর আগে হর্ষ সিংহ (Harsh Singh)অস্মিতা দে (Asmita Dey) সোনা এবং যামিনী মৌর্য (Yamini Maurya) রুপোর পদক জিতেছেন।

শনিবারের দুর্দান্ত পারফরম্যান্সের পর ভারতের পদক সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে রবিবারও। ইশরুপ নারাং (Ishrup Narang), অবতার সিংহ (Avtar Singh) এবং যশ ঘাঙ্ঘাস (Yash Ghanghas)-এর দিকে তাকিয়ে রয়েছেন সমর্থকেরা। ধারাবাহিক এই সাফল্য ভারতকে পদক তালিকায় আরও ওপরে তুলে আনতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment