---Advertisement---

জয় দিয়ে লিগ অভিযান শুরু ইস্টবেঙ্গলের

By Suman Debnath

July 12, 2026 8:10 PM

জয় দিয়ে লিগ অভিযান শুরু ইস্টবেঙ্গলের

---Advertisement---





জয় দিয়েই এবারের কলকাতা লিগ অভিযান শুরু করলো ইস্টবেঙ্গল। রবিবার ঘরের মাঠে প্রথম ম্যাচে ব্যারেটোর জর্জ টেলিগ্রাফকে ৩-০ গোলে হারালো তারা। খেলার শুরু থেকেই আক্রমণে দাপট দেখাতে থাকে লাল হলুদ ব্রিগেড। তবে, একাধিক সহজ সুযোগ হাতছাড়া করায় প্রথম গোল পেতে ২৬ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হল বিনো জর্জের দলকে। এইসময়, পি ভি বিষ্ণুর মাইনাস থেকে দলকে এগিয়ে দেন জেসিন টি কে। এই ম্যাচে বেশকিছু দুরন্ত সেভ করলেন জর্জ গোলরক্ষক সংগ্রামজিত রায়চৌধুরী। ৪২ মিনিট নাগাদ একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে বিষ্ণুর শট দক্ষতার সঙ্গে বাঁচিয়ে দেন তিনি। ফলে, ইস্টবেঙ্গল ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও দ্বিতীয় গোলের দেখা আসছিল না। পরবর্তীকালে, প্রথমার্ধের সংযুক্তি সময়ে (৪৫+৩) পেনাল্টি থেকে ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান বাড়ান জোসেফ জাস্টিন। মনোতোষ মাঝিকে বক্সের মধ্যে ফাউল করায় পেনাল্টি পেয়েছিল তারা।

আরও পড়ুন:  বেঙ্গালুরুতে জরুরি বৈঠকের জন্য ছুটলেন ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তা, কাঠগড়ায় লক্ষ্মণের টিম, কী এমন হল? জেনে নিন

২-০ গোলে পিছিয়ে থাকা অবস্থায় দ্বিতীয়ার্ধের শুরুতে কিছুটা ম্যাচে ফেরার চেষ্টা করেছিল জর্জ। তাতে বিশেষ লাভ হয়নি। অন্যদিকে, বেশ কয়েকবার গোলের কাছাকাছি পৌঁছেও গোল ব্যবধান বাড়াতে পারেনি ইস্টবেঙ্গল। অবশেষে, ৮৬ মিনিট নাগাদ লাল-হলুদের তৃতীয় গোলটি করে যান পরিবর্ত হিসেবে নামা মহম্মদ বিলাল। এই প্রসঙ্গে বলা যায়, এই ম্যাচেই ইস্টবেঙ্গল জার্সি গায়ে অভিষেক হল তাঁর।

এদিন, ম্যাচের শুরুতে আইএফএ’র পক্ষ থেকে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ডা: ইন্দ্রনীল খাঁ, ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে, ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন খেলোয়াড় মনোরঞ্জন ভট্টাচার্য, মেহতাব হোসেন এবং দীপঙ্কর রায় I এছাড়াও উপস্থিত ছিলেন আই এফ এ সচিব অনির্বান দত্ত ও ইস্টবেঙ্গল ক্লাবের অন্যতম কর্তা দেবব্রত সরকার। অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে ক্রীড়ামন্ত্রীর হাতে লাল হলুদ জার্সি তুলে দেওয়া হয়। পাশাপাশি, সাহু মেওয়ালালের নামে একটি স্ট্যাম্পও প্রকাশ করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর পুত্র।

আরও পড়ুন:  'লগান' সাফল্য বদলে দিয়েছে হলিউড অভিনেতা পল ব্ল্যাকথর্নের জীবন

এদিকে, ৭৪ তম ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ খেতাব জিতলো ইস্টবেঙ্গল ক্লাব। চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে পিছনে ফেলে টানা তৃতীয়বারের জন্য রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়ন হল লাল-হলুদ ব্রিগেড। একইসঙ্গে জানা যাচ্ছে, আসন্ন মরসুমের জন্য এফসি গোয়ার ৩২ বছর বয়সী ডিফেন্ডার পল মোরেনোকে দলে নিতে চাইছে ইস্টবেঙ্গল। নয়া কোচ আন্তোনিও লোপেজ হাবাস ব্যক্তিগতভাবে এই খেলোয়াড়কে আসন্ন মরসুমের জন্য দলে নিতে আগ্রহী। সেইমতো চুক্তি চূড়ান্ত না হলেও কথাবার্তা বেশকিছুটা এগিয়েছে বলেই জানা গিয়েছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment