---Advertisement---

১৪০-১৫০ কিমি গতির বলের ঝড়ে কাঁপল ‘খতরোঁ কে খিলাড়ি’! রোহিত শেট্টির শোয়ে চমক বুমরাদের কোচের

By Suman Debnath

August 3, 2026 6:40 PM

১৪০-১৫০ কিমি গতির বলের ঝড়ে কাঁপল ‘খতরোঁ কে খিলাড়ি’! রোহিত শেট্টির শোয়ে চমক বুমরাদের কোচের

---Advertisement---


ক্রিকেট মাঠে তাঁর গতির সামনে কাঁপতেন বিশ্বের সেরা ব্যাটাররা। এ বার সেই গতি নিয়েই হাজির জনপ্রিয় রিয়্যালিটি শো ‘খতরোঁ কে খিলাড়ি’-তে। ভারতীয় ক্রিকেট দলের বোলিং কোচ মরনি মর্কেল এসে পড়ায় শোয়ের প্রতিযোগীদের মধ্যে তৈরি হল রীতিমতো আতঙ্ক।

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা পেসার মর্কেল অতিথি হিসেবে অংশ নিয়েছেন ‘খতরোঁ কে খিলাড়ি’-তে। গত ১ অগস্ট থেকে শুরু হয়েছে রোহিত শেট্টি সঞ্চালিত এই স্টান্ট-রিয়্যালিটি শোর ১৫তম মরসুম। তবে মর্কেলের উপস্থিতি দর্শকদের কাছে ছিল বড় চমক।

প্রথম পর্বেই রোহিত শেট্টি প্রতিযোগীদের সামনে মর্কেলকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, ‘খতরোঁ কে খিলাড়ির ইতিহাসে আজ যা হতে চলেছে, তা আগে কখনও হয়নি’।

এর পরেই শুরু হয় অভিনব স্টান্ট। প্রতিযোগীদের সামনে একের পর এক বল করেন মর্কেল। তাঁদের সেই বল ধরতে হয়। কিন্তু মর্কেলের বলের গতি ছিল ঘণ্টায় ১৪০ থেকে ১৫০ কিলোমিটার। সেই আগুনে গতির সামনে অনেক প্রতিযোগীকেই স্পষ্টতই ভীত এবং অস্বস্তিতে পড়তে দেখা যায়। তাঁদের প্রতিক্রিয়া দেখে দর্শকদের মধ্যেও তৈরি হয় তীব্র কৌতূহল।

আরও পড়ুন:  ‘তোমার কান্না আমাদেরও…’— আর্জেন্টিনা ফেডারেশনের আবেগঘন পোস্টে বাড়ল জল্পনা, সত্যিই কি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাচ্ছেন মেসি?

আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকার হয়ে দাপট দেখিয়েছেন মর্কেল। ৮৬টি টেস্ট, ১১৭টি এক দিনের ম্যাচ এবং ৪৪টি টি-টোয়েন্টিতে মোট ৫৪৪টি আন্তর্জাতিক উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। আইপিএলেও রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন তিনি। ৭০টি আইপিএল ম্যাচে নিয়েছেন ৭৭টি উইকেট। বর্তমানে তিনি ভারতীয় দলের বোলিং কোচ।

‘খতরোঁ কে খিলাড়ি’-র সর্বশেষ মরসুমের শুটিং হয়েছে মর্কেলের দেশে কেপ টাউনে। সেখানে সঞ্চালক রোহিত শেট্টির তত্ত্বাবধানে একের পর এক শারীরিক চ্যালেঞ্জ ও ভয়ঙ্কর স্টান্টের মুখোমুখি হয়েছেন তারকা প্রতিযোগীরা।

এ বারের প্রতিযোগীদের তালিকায় রয়েছেন গৌরব খান্না, অবিনাশ মিশ্র, ফারহানা ভাট, শগুন শর্মা, অবিকা গোর, ওরহান আওয়াত্রামানি, হর্ষ গুজরাল, জসমিন ভাসিন, রুবিনা দিলাইক, করণ ওয়াহি, ঋত্বিক ধনজানি, রুহানিকা ধাওয়ান এবং বিশাল আদিত্য সিংহ। তাঁদের কড়া চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছেন এই প্রাক্তন ফাস্ট বোলার।

আরও পড়ুন:  বিশ্বকাপের আগে বড় সিদ্ধান্ত! বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক লিটন দাস



---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment