---Advertisement---

মধ্যরাতে ফেসবুক লাইভে মোদীর চমক! শুক্রবার ক্যাবিনেটে প্রশ্নফাঁসে কড়া পদক্ষেপের আশ্বাস

By Suman Debnath

July 24, 2026 12:45 AM

মধ্যরাতে ফেসবুক লাইভে মোদীর চমক! শুক্রবার ক্যাবিনেটে প্রশ্নফাঁসে কড়া পদক্ষেপের আশ্বাস

---Advertisement---

মধ্যরাতে ফেসবুক লাইভে এসে নিট প্রশ্নফাঁসে কড়া পদক্ষেপের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী মোদী। শুক্রবার ক্যাবিনেট বৈঠকে ফাস্ট-ট্র্যাক কোর্ট ও কঠোর শাস্তির প্রস্তাব নিয়ে আলোচনা হবে। বিল আসছে আগামী সপ্তাহে।

নয়াদিল্লি: টানা বিক্ষোভ, সংসদে হট্টগোল আর ক্রীড়াবিদদের প্রতিবাদের মধ্যেই বৃহস্পতিবার গভীর রাতে ফেসবুক লাইভে (Facebook Live) এসে নিট (NEET) প্রশ্নফাঁসের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বড় আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জানালেন, শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার (Union Cabinet) বৈঠকেই এই নিয়ে কঠোর পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। ফাস্ট-ট্র্যাক কোর্ট (Fast-Track Court) ও কঠোর শাস্তির বিধান রেখে একটি বিল আনার কথাও জানান তিনি, যা আগামী সপ্তাহেই সংসদে (Parliament) পাশ করানোর চেষ্টা করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, “আমি জানি প্রশ্নফাঁস সাধারণ বিষয় নয়। লাখ লাখ ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের কাছে এটা অত্যন্ত কষ্টের।” তিনি আরও জানান, গত আড়াই মাসে একাধিক কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযুক্তরা ধরা পড়েছে এবং জেলে রয়েছে। ২২ লাখ শিক্ষার্থী যাতে সময়মতো পরীক্ষা দিতে পারে, সেটা নিশ্চিত করাই ছিল সরকারের সবচেয়ে বড় দায়িত্ব।

আরও পড়ুন:  যোগীর সফরের পরই বড় ধাক্কা! বর্ষার প্রথম বৃষ্টিতেই ধসে পড়ল ৩০০ বছরের প্রাচীন বাবা বৈজুনাথ মন্দির

ফাস্ট-ট্র্যাক কোর্টের বিষয়ে মোদী বলেন, “১৯ জুলাই ফল বেরিয়েছে। আজই আমি দপ্তরগুলোকে ফাস্ট-ট্র্যাক কোর্ড গঠনের নির্দেশ দিয়েছিলাম। গভীর রাতে দপ্তর থেকে প্রস্তাব আমার কাছে এসেছে। আগামীকাল ক্যাবিনেটে এই প্রস্তাব নিয়ে আলোচনা হবে। সহকর্মীদের মতামতের পর সেটা চূড়ান্ত করা হবে। সোমবার থেকে সংসদের দ্বিতীয় সপ্তাহ শুরু হচ্ছে, ওই বিলটি দ্রুত পাশ করানোর চেষ্টা করা হবে।”

উল্লেখ্য, নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে গত কয়েকদিন ধরে দিল্লির যন্তর মন্তরে (Jantar Mantar) লাগাতার বিক্ষোভ চালাচ্ছে ককরোচ জনতা পার্টি (CJP)। সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)-এর অনশন, সংসদে বিরোধীদের হট্টগোল, ক্রীড়াবিদদের মুখ খোলা— সবকিছুর মধ্যেই এটাই প্রথমবার সরাসরি ফেসবুক লাইভে এসে পড়ুয়াদের উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী। শুক্রবারের ক্যাবিনেট বৈঠক থেকেই বড় ঘোষণা আসতে পারে বলে আশা করা হচ্ছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment