---Advertisement---

ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়ে দিল্লির স্পষ্ট বার্তা: এটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত!

By Suman Debnath

December 8, 2025 8:03 AM

---Advertisement---

ত্রিপুরা টিভি | নয়া দিল্লি, ৮ ডিসেম্বর: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে অবশেষে নিজেদের অবস্থান পরিষ্কার করল ভারত সরকার। শুক্রবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর জানিয়ে দেন, ভারতে থাকা শেখ হাসিনার সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত।

জয়শঙ্কর বলেন, “শেখ হাসিনা বর্তমানে ভারতে আছেন—এটা তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি যতদিন ইচ্ছা, ততদিন ভারতে থাকতে পারবেন।”

সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে নানা জল্পনা-কল্পনা সৃষ্টি হয়েছিল। এদিন সেই জল্পনার ইতি টানল ভারত সরকার। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনা কোনও বাধ্যবাধকতায় নয়, সম্পূর্ণ নিজের ইচ্ছায় ভারতে রয়েছেন।

এদিকে ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ ও রাজনৈতিক ঘটনাপ্রবাহ নিয়ে দুই দেশের কূটনৈতিক মহলে তৎপরতা বাড়ছে। তবে শেখ হাসিনার অবস্থান নিয়ে ভারতের এই পরিষ্কার বার্তার পর পরিস্থিতির অনিশ্চয়তা কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:  NEET আন্দোলন ঘিরে ফের উত্তেজনা! CJP-র নতুন হুঁশিয়ারির পর যন্তর মন্তরে কড়া নিরাপত্তা, মোতায়েন RAF

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment