---Advertisement---

ভীমরুলীর ভাসমান পেয়ারার হাটে মার্কিন রাষ্ট্রদূত

By Suman Debnath

August 9, 2026 2:20 PM

ভীমরুলীর ভাসমান পেয়ারার হাটে মার্কিন রাষ্ট্রদূত

---Advertisement---


ঝালকাঠির ভীমরুলীর ঐতিহ্যবাহী ভাসমান পেয়ারার হাট পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। রোববার (৯ আগস্ট) সকাল ৯টার দিকে তিনি সেখানে পৌঁছান।


ভীমরুলীতে পৌঁছালে অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে ছোট নৌকায় করে রাষ্ট্রদূত ভাসমান হাট ঘুরে দেখেন। এ সময় তিনি স্থানীয় পেয়ারার স্বাদ নেন এবং নৌকায় বসে হাটের বেচাকেনা ও চারপাশের সবুজ-শ্যামল পরিবেশ উপভোগ করেন।


ভাসমান হাটে কিছুক্ষণ অবস্থানের পর ট্রলারযোগে পিরোজপুরের আটঘর-কুড়িয়ানার উদ্দেশে রওনা হন তিনি।


পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, ভীমরুলীর ভাসমান পেয়ারার হাট ভ্রমণ তিনি বেশ উপভোগ করেছেন। এখানকার সবুজে ঘেরা মনোরম পরিবেশ তাকে অভিভূত করেছে। তিনি ভীমরুলীর পেয়ারা বাজার ও পেয়ারা বাগানকে অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর বলে উল্লেখ করেন।

আরও পড়ুন:  আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’


এ সময় মার্কিন দূতাবাসের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।


আমার বাঙলা/ রাব্বি









---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment