---Advertisement---

পুলিশ কোনো গোষ্ঠীর বাহিনী নয়: সালাহউদ্দিন

By Suman Debnath

August 2, 2026 12:16 PM

পুলিশ কোনো গোষ্ঠীর বাহিনী নয়: সালাহউদ্দিন

---Advertisement---


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকার মনে করে পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর স্বার্থরক্ষাকারী বাহিনী নয়; বরং পুলিশ হবে জনগণের আস্থার প্রতীক ও অকৃত্রিম বন্ধু।


তিনি বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারেও জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবামুখী ও মানবিক প্রতিষ্ঠানে রূপ দেওয়ার অঙ্গীকার করা হয়েছিল।


রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেজন্য পুলিশ বাহিনীর মনোবল পুনঃপ্রতিষ্ঠাসহ একটি দক্ষ ও আধুনিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার ইতোমধ্যে জনবল বৃদ্ধিসহ নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে অন্যতম হলো পুরস্কার ও তিরস্কারের নীতি চালু করা। এরই অংশ হিসেবে সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশের সদস্যদের যেমন পুরস্কৃত করা হচ্ছে, একইভাবে শৃঙ্খলাভঙ্গ ও অপরাধের সঙ্গে জড়িত পুলিশের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন:  হবিগঞ্জে পাল্টাপাল্টি কর্মসূচি, নিষেধাজ্ঞা জারি


তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনমনে স্বস্তি প্রদান ও শান্তি প্রতিষ্ঠা করা। আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ বাহিনীর ভূমিকা অগ্রগণ্য। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অন্যান্য সকল প্রতিষ্ঠানের ন্যায় পুলিশ বাহিনীও ক্ষতিগ্রস্ত হয়েছে।


আমার বাঙলা/ রাব্বি



---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment