---Advertisement---

মধ্যরাতে ফের মোদির ভিডিওবার্তা | Amar Bangla BANGLADESH

By Suman Debnath

August 1, 2026 11:11 AM

মধ্যরাতে ফের মোদির ভিডিওবার্তা | Amar Bangla BANGLADESH

---Advertisement---


আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে নতুন ভিডিওবার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (৩১ জুলাই) রাতে প্রকাশিত ওই ভিডিওবার্তায় তিনি সকলকে একসঙ্গে দেশের জন্য কাজ করার আহ্বান জানান।


নরেন্দ্র মোদির ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওর সঙ্গে দেওয়া বার্তায় বলা হয়, গালাগালি কোনো সমস্যার সমাধান নয়। আসুন, পথভ্রষ্টদের সঠিক পথ দেখাই। একসঙ্গে দেশের জন্য কাজ করি।”


ভিডিওবার্তায় মোদি দাবি করেন, দিল্লির যন্তর মন্তরে চলা আন্দোলনের সময় তাকে এবং তার মাকে অশালীন ভাষায় কটূক্তি করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনা শুধু ভারতের মানুষ নয়, বিশ্বের মানুষও দেখেছে।


ভারতের প্রধানমন্ত্রী বলেন, ছোট বয়সে ভুল হওয়া স্বাভাবিক। তবে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে সংশোধন করা প্রয়োজন। সমাজে এ ধরনের ভাষার ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন:  প্রধানমন্ত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্টের অভিযোগে গাজী সালাউদ্দিনের বিরুদ্ধে মামলা


মোদি আরও বলেন, এখনো সময় আছে। তরুণদের দূরে সরিয়ে না দিয়ে কাছে টেনে এনে সঠিক পথ দেখাতে হবে। এটি সবার দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।


ভিডিওবার্তায় আন্দোলনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার পরিবর্তে ক্ষমার বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি বলেন, তাদের আদালতে নিয়ে যাওয়া বা শাস্তি দিলেই সমস্যার সমাধান হবে না। তিনি তাদের ক্ষমা করতে চান।


এ সময় একটি উদাহরণ দিয়ে মোদি বলেন, কখনো কখনো দাঁতের নিচে জিভ চলে আসে এবং এতে রক্তও পড়ে। কিন্তু আমরা দাঁত ভেঙে ফেলি না, কারণ দাঁত ও জিভ—দুটিই আমাদের শরীরের অংশ। একইভাবে এই তরুণরাও আমাদেরই অংশ।


উল্লেখ্য, এর আগেও আন্দোলন ও বিভিন্ন ইস্যুতে ভিডিওবার্তার মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরেছেন নরেন্দ্র মোদি। এবারও তিনি তরুণদের উদ্দেশে সংযত আচরণ ও ইতিবাচক পথে ফেরার আহ্বান জানান।

আরও পড়ুন:  বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি


আমার বাঙলা/ হুমায়রা

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment