---Advertisement---

হলিউড সিনেমায় বাবা বিজয়-জেসন স্টেথামকে চান ছেলে সঞ্জয়

By Suman Debnath

August 2, 2026 11:36 AM

হলিউড সিনেমায় বাবা বিজয়-জেসন স্টেথামকে চান ছেলে সঞ্জয়

---Advertisement---



ভারতীয় তামিল সিনেমার শীর্ষ তারকা থালাপতি বিজয়কে নিয়ে এক অভাবনীয় স্বপ্নের কথা জানালেন তার ছেলে জেসন সঞ্জয়। উদীয়মান এই পরিচালক জানান, স্বপ্নের হলিউড প্রজেক্টে বাবা বিজয়ের বিপরীতে অভিনয় করবেন প্রখ্যাত অ্যাকশন তারকা জেসন স্টেথাম।

‘বিহাইন্ডউডস টিভি’-কে দেওয়া সাক্ষাৎকারে জেসন স্টেথাম তামিল সিনেমার কারও সঙ্গে কাজ করলে কাকে বেছে নেবেন—এমন প্রশ্নে জেসন সঞ্জয় নির্দ্বিধায় বাবার নাম বলেন এবং একে দারুণ এক কোলাবরেশন বলে আখ্যা দেন। রসিকতা করে তিনি বলেন, তার এই উত্তর সোশ্যাল মিডিয়ায় নিশ্চিতভাবেই ট্রোল ও মিমের জন্ম দেবে।

তামিল সুপারস্টারের ছেলে হয়েও অভিনয়ে না গিয়ে পরিচালনায় আসার কারণ জানাতে গিয়ে জেসন সঞ্জয় বলেন, শৈশব থেকেই শুটিং সেটে বেড়ে ওঠাই তার মধ্যে চলচ্চিত্রের প্রতি আগ্রহ তৈরি করেছে। তবে শুরুতে পাইলট বা ক্রিকেটার হওয়ার ইচ্ছা থাকলেও একাদশ-দ্বাদশ শ্রেণিতে পড়ার সময় সিনেমার প্রতি ঝোঁক তৈরি হয় এবং কলেজে গিয়ে চলচ্চিত্র নির্মাণ শেখার সিদ্ধান্ত নেন তিনি।

আরও পড়ুন:  কাজলের ভিডিও ঘিরে তোলপাড় | Amar Bangla BANGLADESH

জেসন আরও জানান, গল্প বলা ও লেখাই ছিল তার আসল আবেগ, তাই অভিনয়ের প্রতি আলাদা কোনো আকর্ষণ কখনো কাজ করেনি। কানাডায় চলচ্চিত্র নির্মাণে উচ্চশিক্ষা শেষ করে নিজের পথ বেছে নেন তিনি। উল্লেখ্য, সন্দীপ কিষাণ অভিনীত ‘সিগমা’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন জেসন সঞ্জয়, যদিও পূর্বনির্ধারিত ৩১ জুলাই মুক্তির তারিখ পিছিয়ে গেছে বলে জানা গেছে।

আমার বাঙলা/ তালহা

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment