---Advertisement---

যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার টেট ভাইয়েরা, আমেরিকা থেকে প্রত্যর্পণের পথে ২ ইনফ্লুয়েন্সার

By Suman Debnath

July 20, 2026 6:00 PM

যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার টেট ভাইয়েরা, আমেরিকা থেকে প্রত্যর্পণের পথে ২ ইনফ্লুয়েন্সার

---Advertisement---


সমাজমাধ্যমে পরিচিত মুখ অ্যান্ড্রু টাটে ও ট্রিস্টান টাটে এবার গুরুতর আইনি জটিলতার মুখে। একাধিক মহিলাকে ধর্ষণ, নারী পাচার ও যৌন নির্যাতনের মতো অভিযোগে আমেরিকার মায়ামি থেকে গ্রেপ্তার করা হয়েছে ২ ভাইকে। ব্রিটিশ নাগরিক ওই ২ ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করেন ব্রিটিশ মার্শাল সার্ভিসের আধিকারিকরা। তাঁদের নিজেদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে প্রত্যর্পণের দাবি জানিয়েছে ব্রিটেন সরকার।

তদন্তকারীদের দাবি, ২০১০-২০১৭ সালের মধ্যে একাধিক মহিলাকে নিশানা করেছিলেন এই ২ ভাই। ৩৯ বছর বয়সি অ্যান্ড্রু টাটের বিরুদ্ধে ৭ জন মহিলাকে ধর্ষণ, নারী পাচার, শারীরিক ক্ষতি করার চেষ্টা এবং শিশু পর্নোগ্রাফি তৈরির অভিযোগ রয়েছে। তাঁর ভাই ট্রিস্টানের বিরুদ্ধেও ধর্ষণ, যৌন হেনস্থা এবং মানব পাচারের অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুন:  প্রথমবার নিউজিল্যান্ড সফরে মোদী, বড় ঘোষণা ক্রিস্টোফার লাক্সনের, নতুন সম্ভাবনা!

এই প্রথম নয়, এর আগেও একই ধরনের অভিযোগে আইনি সমস্যায় পড়েছিলেন টাটে ভাইয়েরা। ২০২২ সালের রোমানিয়ায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছিল। সেই সময় ধর্ষণ, যৌন নির্যাতন এবং নারী পাচারের অভিযোগ উঠেছিল তাঁদের বিরুদ্ধে। যদিও ২ জনেই সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন। পরে তাঁরা রোমানিয়া ছেড়ে আমেরিকার ফ্লোরিডায় চলে যান।

এবার তাঁদের গ্রেপ্তারির পর ব্রিটেন দ্রুত প্রত্যর্পণের উদ্যোগ নিয়েছে। ২০০৩ সালে আমেরিকা ও ব্রিটেনের মধ্যে হওয়া প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, কোনও ব্যক্তি এমন অপরাধে অভিযুক্ত হলে, যা আমেরিকার আইনেও অপরাধ এবং ব্রিটেনের আইনেও অপরাধ তাহলে তাঁকে এক দেশ থেকে অন্য দেশে পাঠানোর আইনি ব্যবস্থা রয়েছে। ফলে আমেরিকা ব্রিটেনের আবেদন মেনে নেয় কি না, এখন সেটাই দেখার।

আরও পড়ুন:  জাপানে ভূমিকম্পে মৃত অন্তত ১৩, তাসের ঘরের মতো ভাঙল বাড়ি-শপিং মল

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment