---Advertisement---

লালে লাল ডোমকল, পঞ্চায়েত প্রধানের পদে সিপিএম নেতা, সমর্থন করল কে?

By Suman Debnath

July 11, 2026 4:30 PM

লালে লাল ডোমকল, পঞ্চায়েত প্রধানের পদে সিপিএম নেতা, সমর্থন করল কে?

---Advertisement---





ডোমকল বিধানসভা কেন্দ্র ২০২৬ সালে জিতেছে সিপিএম। এই কেন্দ্র দিয়েই শূন্যের গেরো কেটেছে লালপার্টির। এবার মুর্শিদাবাদ জেলায় বাড়ল কাস্তে-হাতুড়ি এবং উড়ল লাল পতাকা। কারণ ধূলাউড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন সিপিএম প্রার্থী। এই পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু সিপিএমকে সমর্থন করল বিজেপি এবং কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কারণ সিপিএমের বিরোধী হলো বিজেপি এবং কংগ্রেস। সেখানে এমন সমর্থন সত্যিই বিরল।

এই নির্বাচনে অবশ্য অংশ নেয়নি তৃণমূল কংগ্রেস। এখানে দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন ছিল। তার সঙ্গে আইনি জটিলতাও চরমে ছিল। এবার সেসব কাটিয়ে প্রধান পেল ডোমকল ব্লকের ধূলাউড়ি গ্রাম পঞ্চায়েত। কড়া পুলিশের ঘেরাটোপ এবং কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় নির্বাচনের আয়োজন করা হয়েছিল। কিন্তু সেখানে তারপরও কোনও ভোট হয়নি। সুতরাং সিপিএমের রুনা লায়লা বিবি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত প্রধান নির্বাচিত হন। আগেও এখানে নির্বাচন হওয়ার কথা ছিল। তা হয়নি। তাই কলকাতা হাইকোর্টে মামলা করার জেরে এখানে নির্বাচন হলো।

আরও পড়ুন:  মোদী-শাহের বৈঠকে সামনের সারিতে সুদীপ, ঐক্যের বার্তার মাঝেই গরহাজির ৩ এনসিপিআই সাংসদ

এখানে নির্বাচনের সময় মোট ৩০ সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র ১৫ জন সদস্য। তাদের মধ্যে ছিল সিপিএমের ১১, কংগ্রেসের ২ এবং বিজেপির ২ সদস্য। তৃণমূলের কোনও সদস্য উপস্থিত ছিল না। তাই ভোটাভুটিরও প্রয়োজন হয়নি। সেই মওকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন সিপিএমের রুনা লায়লা বিবি। তাঁকে সমর্থন করে কংগ্রেস এবং বিজেপি। ২০২৩ সালের নির্বাচনে কংগ্রেসের সমর্থনে সিপিএমের প্রধান নির্বাচিত হলেও তিনি তৃণমূলে যোগ দিয়ে দেন। তারপর এখানে অনাস্থা প্রস্তাব আনা হয়। তার জেরে সরে যেতে হয় পঞ্চায়েত প্রধান পিঞ্জুরা বিবিকে।

এই আবহে পঞ্চায়েত প্রধানের পদ খালিই ছিল। তখন আবার তৃণমূল থেকে তিনি ফিরে যান সিপিএমে। তাঁকেই আবার প্রধান করা হবে বলা হয়েছিল বলেই তিনি ফিরেছিলেন সিপিএমে। এমনই দাবি তাঁর। কিন্তু বাস্তবে সেটা হয়নি। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়ে সিপিএমের ডোমকল এরিয়া কমিটির সদস্য অখিল সরকার বলেন, ‘কাউকে কোনও প্রতিশ্রুতি দেওয়া হয়নি। পিঞ্জুরা বিবি স্বতঃস্ফূর্তভাবেই দলের ফিরে এসেছিলেন এবং নতুন প্রধান রুনা লায়লা বিবিকে সমর্থন করেছেন।‘’ যদিও বিজেপির ডোমকলের প্রার্থী নন্দদুলাল পালের বক্তব্য, ‘এটি সম্পূর্ণ স্থানীয় স্তরের বিষয়। নীতিগতভাবে বিজেপির সঙ্গে সিপিএমের কোনও রাজনৈতিক সমঝোতার প্রশ্নই নেই।’

আরও পড়ুন:  রাসবিহারী বসুর ভিটেয় সুলভ শৌচালয়! ‘বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দাও’, দাবি বিজেপি বিধায়কের

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment