---Advertisement---

উত্তম কুমারের স্মৃতিতে চলচ্চিত্র কেন্দ্র, আধুনিক হবে উত্তম মঞ্চ: মৃত্যুবার্ষিকীতে ঘোষণা মুখ্যমন্ত্রীর

By Suman Debnath

July 24, 2026 2:05 PM

উত্তম কুমারের স্মৃতিতে চলচ্চিত্র কেন্দ্র, আধুনিক হবে উত্তম মঞ্চ: মৃত্যুবার্ষিকীতে ঘোষণা মুখ্যমন্ত্রীর

---Advertisement---


মহানায়ক উত্তম কুমারের স্মৃতিকে আরও স্থায়ী ও মর্যাদাপূর্ণ করে তুলতে তাঁর নামে একটি আধুনিক চলচ্চিত্র কেন্দ্র গড়ে তোলার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে কলকাতা পুরসভার পরিচালনাধীন ঐতিহ্যবাহী উত্তম মঞ্চের সংস্কার ও আধুনিকীকরণের কাজও হাতে নেওয়া হবে বলে জানালেন তিনি। শুক্রবার মহানায়কের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কেওড়াতলা মহাশ্মশানে আয়োজিত অনুষ্ঠানে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

এ দিন কেওড়াতলা মহাশ্মশানে উত্তম কুমারের আবক্ষ মূর্তির উন্মোচন করেন মুখ্যমন্ত্রী। শ্রদ্ধা জানানোর পাশাপাশি তিনি ঘোষণা করেন, মহানায়কের জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ৩ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত চার দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান আয়োজন করবে রাজ্য সরকার। ওই অনুষ্ঠানে বাংলা চলচ্চিত্রের ইতিহাস, উত্তম কুমারের শিল্পসাধনা এবং বাংলার চলচ্চিত্র সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হবে বলে জানান তিনি।

আরও পড়ুন:  জমি দখল মামলায় এবারে নাম জড়ালো দেবাশিস কুমারের

মুখ্যমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের কাছে মহানায়কের অবদান পৌঁছে দিতেই তাঁর নামে একটি আধুনিক চলচ্চিত্র কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি বহু বছরের ঐতিহ্য বহনকারী উত্তম মঞ্চকে আধুনিক পরিকাঠামোয় সাজিয়ে তোলা হবে, যাতে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে আরও উন্নত সুযোগ-সুবিধা তৈরি হয়।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী একটি স্মারক ফলকেরও উন্মোচন করেন। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায়, তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, বিধায়ক রূপা গাঙ্গুলি, অভিনেতা রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ চলচ্চিত্র ও সংস্কৃতি জগতের বহু বিশিষ্ট ব্যক্তি।

এর আগে শুক্রবার সকালে টালিগঞ্জে মহানায়ক উত্তম কুমারের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানায় রাজ্য বিজেপির সাংস্কৃতিক সেল এবং দক্ষিণ কলকাতা জেলা সাংস্কৃতিক সেল। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ।

আরও পড়ুন:  এক পদে দীর্ঘদিন নয়, দুর্নীতিতে লাগাম টানতে রাজ্যের কড়া বদলি নীতি! জেলায় জেলায় অফিসারদের জন্য বড় নির্দেশ

৪৭ বছর পরেও বাংলা সিনেমার আকাশে উত্তম কুমারের জনপ্রিয়তা যে অমলিন, তাঁর মৃত্যুবার্ষিকীতে রাজ্য সরকারের এই ঘোষণাগুলিও সেই উত্তরাধিকারের স্মৃতিকে আরও সুসংহত করার দিকেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। ভবানীপুরের বাড়িতে উত্তম কুমারের জন্মদিন পালিত হয়। সেখানে উপস্থিত ছিলেন নেতা ও মন্ত্রীরা।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment