---Advertisement---

তুমুল বৃষ্টিতে উত্তরবঙ্গ জুড়ে রাস্তায় ব্যাপক ধস, জলস্তর বেড়ে ফুঁসছে তিস্তা

By Suman Debnath

July 13, 2026 2:45 PM

তুমুল বৃষ্টিতে উত্তরবঙ্গ জুড়ে রাস্তায় ব্যাপক ধস, জলস্তর বেড়ে ফুঁসছে তিস্তা

---Advertisement---





নাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। আর এই প্রবল বর্ষণে সেখানে ভয়াবহ ধস নেমেছে। আর এই ভূমিধসের জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে নানা রাস্তা। সেখানে এমন ভয়াবহ ধস নামায় যাতায়াত বিপর্যস্ত হয়ে পড়েছে। তার ফলে তীব্র যানজটে তৈরি হয়েছে। আর এই যানজটে আটকে পড়েছে বহু পর্যটকরা। নাগাড়ে বৃষ্টির জেরে সোমবার জাতীয় সড়ক ১০ নম্বরের ওপর বারডাংয়র কাছে ২০ মাইলে ভূমিধসের ঘটনা ঘটেছে। সেভক কালী মন্দিরের কাছে নতুন করে ধস নেমেছে। যার জেরে শিলিগুড়ি থেকে গ্যাংটক এবং কালিম্পংয়ে যাতায়াত কঠিন হয়ে পড়েছে।

ভারী বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। যার ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সোমবার জাতীয় সড়ক ১০ নম্বরের ওপর বারডাংয়ের কাছে ২০ মাইলে ভূমিধসের ঘটনা ঘটেছে। আর তার জেরে ওই পথে যান চলাচল ব্যাহত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। ভারী বৃষ্টির জেরে অনেকেই আতঙ্কিত। কারণ এখন পর্যটকদের বড় অংশ ফিরতে চলেছে। কিন্তু প্রকৃতির ভয়াল রূপ সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে। পাহাড় থেকে মাটি, পাথর গড়িয়ে পড়তে শুরু করেছে। তাতে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। রাস্তায় বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন প্রশাসনের আধিকারিকরা।

আরও পড়ুন:  অপরাধ দমনে এনআইএ-র আদলে রাজ্যে গড়ে উঠছে এসআইএ, প্রস্তুতি শুরু

সোমবার সকাল থেকেই ফুলে উঠেছে তিস্তা-সহ একাধিক নদী। তিস্তার জল বেড়ে তিস্তা বাজারের কাছে রাজ্য সড়কের উপর উঠে আসায় ঘুম, জোরবাংলো, তিস্তা বাজার হয়ে কালিম্পংগামী রাস্তার একটি অংশ জলের তলায় চলে গিয়েছে। ফলে দার্জিলিং থেকে কালিম্পংয়ের মধ্যে ওই রুটে যান চলাচল কার্যত বন্ধ হয়ে গিয়েছে। তিস্তার ক্রমবর্ধমান জলস্তর ঘিরে তিস্তা বাজার এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতির উপর কড়া নজরদারি শুরু করেছে প্রশাসন। নদীর জল বেড়ে সমতলে নেমে আসায় বানভাসী পরিস্থিতির সৃষ্টি করেছে। ব্লকের চাঁপাডাঙ্গা পঞ্চায়েতের উত্তর বাসুসুবা, কেরানিপাড়া, মাস্টারপাড়া-সহ একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বিস্তীর্ণ আবাদি জমি জলের তলায় চলে যাওয়ায় আমন ধানের বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কায় চিন্তিত কৃষকরা।

আরও পড়ুন:  ফের অভিষেককে আক্রমণ কল্যাণের - Dainik Statesman

তাছাড়া সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিস্তা বাজারের সঙ্গে দার্জিলিং সংযোগকারী রাস্তায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। জলস্তর কমে না আসা পর্যন্ত ও স্বাভাবিক যান চলাচলের পরিস্থিতি তৈরি না হলে পর্যটকদের এই পথটি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে প্রশাসন। শুধু উত্তরবঙ্গেই নয়, নাগাড়ে বৃষ্টির জেরে বিপর্যস্ত সিকিমেরও বিভিন্ন প্রান্তও। সোমবার সিকিমের লেগশিপের ঠিক ওপরের অংশে ভূমিধস হয়েছে। তার জেরে গেজিং-লেগশিপ রাস্তাও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। উত্তরবঙ্গে জারি করা হয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। বৃষ্টির সম্ভাবনা থাকছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment