---Advertisement---

কাদা-জল পেরিয়েই শহিদ মিনারে কংগ্রেসের ২১ জুলাই সমাবেশ

By Suman Debnath

July 21, 2026 2:45 PM

কাদা-জল পেরিয়েই শহিদ মিনারে কংগ্রেসের ২১ জুলাই সমাবেশ

---Advertisement---


শহিদ মিনারে কংগ্রেসের ২১ জুলাইয়ের জনসভা চলছে। তবে সমাবেশে আসা কর্মী-সমর্থকদের সামনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মাঠের কাদা-জল। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে কর্মী-সমর্থকেরা শহিদ মিনারে পৌঁছলেও মাঠের বর্তমান অবস্থার কারণে মূল সভাস্থলে প্রবেশ করতে যথেষ্ট সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁদের।

মাঠের একাধিক জায়গায় জল জমে থাকায় হাঁটাচলাই কঠিন হয়ে পড়েছে। গোড়ালি ডোবা কাদা-জল পেরিয়েই সভাস্থলের দিকে এগোচ্ছেন কর্মী-সমর্থকেরা। এর জেরে মাঠের ভিতরে প্রবেশের গতি অনেকটাই কমে গিয়েছে। ফলে মূল প্রবেশপথে তৈরি হয়েছে ভিড়।

এই পরিস্থিতি নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, ‘কাদা-জল পেরিয়েই আমাদের সমাবেশ সফল করতে হবে। আমি নিজেও মঞ্চে না থেকে এই কাদা-জলে দাঁড়িয়েই কর্মীদের সঙ্গে কাজ করছি।’

আরও পড়ুন:  Bypoll Election Results: উপনির্বাচনে শোচনীয় অবস্থা বিজেপির, মুখরক্ষা হল শুধু গুজরাটে

মাঠের প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও বিভিন্ন জেলা থেকে মিছিলের পর মিছিল এসে পৌঁছচ্ছে শহিদ মিনারে। কাদা-জল উপেক্ষা করেই সমাবেশে যোগ দিতে এগিয়ে চলেছেন কংগ্রেসের কর্মী-সমর্থকেরা।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment