---Advertisement---

রাম নিবাস আশ্রমের জমি দখলের অভিযোগ, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি মন্দির কমিটির!

By Suman Debnath

August 16, 2026 10:51 PM

রাম নিবাস আশ্রমের জমি দখলের অভিযোগ, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি মন্দির কমিটির!

---Advertisement---

আগরতলা, ১৬ আগস্ট: দক্ষিণ বাধারঘাটের রাম নিবাস আশ্রমের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। আশ্রমের জমি রক্ষায় আইনি সহায়তা চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছে মন্দির কমিটি। রবিবার সাংবাদিক সম্মেলন করে মন্দির কমিটির সদস্যরা গোটা বিষয়টি তুলে ধরেন।

মন্দির কমিটির দাবি, রাম নিবাস আশ্রমের জন্য মহারানী কাঞ্চন প্রভা দেবী ২২ কানি জমি প্রদান করেছিলেন। পরবর্তীতে কাদম্বিনী দেবী মৃত্যুর আগে একটি ট্রাস্ট গঠন করে যান। কমিটির বক্তব্য, আশ্রমের জমি যাতে কোনও অবস্থাতেই বিক্রি বা হস্তান্তর করা না যায়, সেই অনুযায়ী ট্রাস্টে ব্যবস্থা রাখা হয়েছিল।

তবে কমিটির অভিযোগ, গত কয়েকদিন ধরে স্থানীয় কিছু ব্যক্তি আশ্রমের জমির একটি বড় অংশ টিনের বেড়া দিয়ে ঘিরে রেখেছেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে জমি বিক্রির চেষ্টার বিষয়টি জানতে পারেন মন্দির কমিটির সদস্যরা। এরপরই বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তারা। পাশাপাশি স্থানীয় বিধায়িকাকেও বিষয়টি অবগত করা হয়েছে।

আরও পড়ুন:  পানীয় জলের দাবিতে মনুবাজার  শ্রীনগর সড়কে পথ আটকে বিক্ষোভে সামিল হয় কালাঢেপা এডিসি ভিলেজের জনগণ।

মন্দির কমিটির দাবি, প্রশাসন দ্রুত বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা না নিলে তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে বাধ্য হবেন।

সাংবাদিক সম্মেলনে মন্দির কমিটির সদস্যরা আরও অভিযোগ করেন, বাধারঘাট এলাকায় জমি সংক্রান্ত বিরোধ ও দখলের অভিযোগ দিন দিন বাড়ছে। তাদের দাবি, কিছু ব্যক্তি বিভিন্ন ক্লাব ও সামাজিক সংগঠনের নাম ব্যবহার করে জমি সংক্রান্ত বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। জমি কেনাবেচার ক্ষেত্রেও বিভিন্নভাবে সাধারণ মানুষকে চাপের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

কমিটির আরও অভিযোগ, জমি কেনার ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। একইভাবে ঋণ, চিকিৎসা কিংবা অন্যান্য জরুরি প্রয়োজনে জমি বিক্রি করতে চাওয়া ব্যক্তিদের কাছ থেকেও অর্থ দাবি করা হচ্ছে বলে অভিযোগ। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আরও পড়ুন:  বছরের শুরুতে দেখা নেই সূর্য মামার, শীতে কাবু গোটা রাজ্য!

মন্দির কমিটির সদস্যদের বক্তব্য, জমি সংক্রান্ত এই ধরনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা সামনে আনা জরুরি। সাধারণ মানুষের সম্পত্তি ও ধর্মীয় প্রতিষ্ঠানের জমি রক্ষায় প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবে বলেও তারা আশা প্রকাশ করেন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment