---Advertisement---

বিলোনিয়ায় শুরু ‘স্পন্দন লিগ’ রাজ্যস্তরের ফুটবল টুর্নামেন্ট-২০২৬, মাঠে নামল আট জেলা!

By Suman Debnath

August 3, 2026 8:38 PM

---Advertisement---

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া বিকেআই সিন্থেটিক ফুটবল মাঠে সোমবার সকালে ত্রিপুরা ফ্রন্টিয়ার গোকুলনগর সেক্টর বিএসএফ এবং ৪৩ নম্বর ব্যাটালিয়ন বর্ডার সিকিউরিটি ফোর্সের যৌথ উদ্যোগে ‘স্পন্দন লিগ’ রাজ্যস্তরের ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোকুলনগর সেক্টরের ডিআইজি, দক্ষিণ জেলার জেলাশাসক মহঃ সাজাদ পি, জেলা পুলিশ সুপার মৌরিয়া কৃষ্ণ সি এবং বিএসএফের ৪৩ নম্বর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ড্যান্ট এম রবীন্দ্রসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

এই প্রতিযোগিতায় রাজ্যের আটটি জেলা অংশগ্রহণ করেছে। উদ্বোধনী দিনে মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে আটটায় প্রথম ম্যাচে দক্ষিণ জেলা ও ধলাই জেলা মুখোমুখি হয়। নির্ধারিত ৬০ মিনিটের খেলায় ধলাই জেলা ২-১ গোলে দক্ষিণ জেলাকে পরাজিত করে।

আরও পড়ুন:  স্যাটেলাইট ফোন আনছে বিএসএনএল!

দ্বিতীয় ম্যাচে পশ্চিম ত্রিপুরা জেলা ৩-১ গোলে সিপাহীজলা জেলাকে হারিয়ে জয় তুলে নেয়।

তৃতীয় ম্যাচে গোমতী জেলা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে খোয়াই জেলাকে ১০-০ গোলে পরাজিত করে।

দিনের শেষ ম্যাচে উনকোটি জেলা এবং উত্তর ত্রিপুরা জেলা ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৭ আগস্ট বিলোনিয়ার বিকেআই সিন্থেটিক ফুটবল মাঠেই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

এই টুর্নামেন্টের মাধ্যমে রাজ্যের বিভিন্ন জেলার ফুটবলারদের প্রতিভা বিকাশের পাশাপাশি যুবসমাজের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত অতিথিরা।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment