---Advertisement---

‘কেতনকে আর একটি কেস ফাইল হতে দেবেন না’, মোদীর কাছে আবেগপূর্ণ আর্জি নিহত যুবকের মায়ের

By Suman Debnath

July 14, 2026 8:55 PM

‘কেতনকে আর একটি কেস ফাইল হতে দেবেন না’, মোদীর কাছে আবেগপূর্ণ আর্জি নিহত যুবকের মায়ের

---Advertisement---





পুণের ব্যবসায়ীপুত্র কেতন অগ্রবাল হত্যা মামলায় ন্যায়বিচারের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেগপূর্ণ চিঠি লিখলেন তাঁর মা রাখি অগ্রবাল। তাঁর আবেদন, ছেলের মৃত্যু যেন আর পাঁচটা মামলার মতো শুধু ফাইলবন্দি হয়ে না থাকে, দোষীরা যেন দ্রুত এবং কঠোর শাস্তি পায়।

গত ১৮ জুন বাগদত্তা সিয়া গোয়েলের সঙ্গে পুণের লোহাগড় দুর্গে ঘুরতে গিয়ে খাদে পড়ে কেতনের মৃত্যু হয়। প্রথমে ঘটনাটি দুর্ঘটনা বলে মনে হলেও তদন্তে উঠে আসে খুনের অভিযোগ। পুলিশের দাবি, সিয়া তাঁর তথাকথিত প্রেমিক চেতন চৌধরীর সঙ্গে পরিকল্পনা করে কেতনকে পাহাড়ের ধারে নিয়ে গিয়ে ধাক্কা মেরে ফেলে দেন। এই ঘটনায় সিয়া ও চেতনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন:  হিমাচল প্রদেশে ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, মৃত ৮, আহত ১০

প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে রাখি অগ্রবাল লিখেছেন, অন্য সব মায়ের মতো তিনিও ছেলের বিয়ে, সংসার আর ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। সেখানে তাঁকে ছেলের শেষকৃত্য করতে হয়েছে। তাঁর কথায়, কেতনকে হারিয়ে তাঁদের গোটা পরিবার মানসিকভাবে নিঃশেষ হয়ে গিয়েছে।

চিঠিতে তিনি আরও জানিয়েছেন, কেতনের মৃত্যুর মাত্র ২০ দিনের মধ্যেই শোকে মৃত্যু হয় তাঁর শ্বশুর দেবীচাঁদ অগ্রবালের। নাতিকে হারানোর ধাক্কা তিনি সহ্য করতে পারেননি। এক মাসেরও কম সময়ে পরিবারের দুই সদস্যকে হারিয়ে মনোবল ভেঙে পড়েছে অগ্রবাল পরিবারের।

রাখি অগ্রবালের আবেদন, ‘কেতনকে শুধু আর একটি কেস ফাইল হয়ে যেতে দেবেন না। আমার ছেলের হত্যাকারীরা যেন আইনের পথে সর্বোচ্চ শাস্তি পায়। আমি সহানুভূতি নয়, ন্যায়বিচার চাই।’

আরও পড়ুন:  কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব বুঝে নিলেন প্রহ্লাদ যোশী, দায়িত্ব নিয়েই আধিকারিকদের সঙ্গে বৈঠক

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment