---Advertisement---

সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করলেন ইরানের আরাঘচি

By Suman Debnath

August 2, 2026 10:40 AM

সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করলেন ইরানের আরাঘচি

---Advertisement---


ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ফোনে কথা বলেছেন। যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি স্থাপনায় হামলা চালাতে পারে এমন আশঙ্কার মধ্যেই সৌদি মন্ত্রীকে ফোন করে সতর্ক করেছেন তিনি।


আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কোনো আগ্রাসন চালালে তার সুনিশ্চিত ও বলিষ্ঠ জবাব দেওয়া হবে। তিনি সতর্ক করে আরও বলেন, মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো এই হামলায় অংশ নিলে তাদেরও টার্গেট করা হবে।


উল্লেখ্য, ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে দেশটির জ্বালানি অবকাঠামোয় হামলার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা নিয়ে গত শুক্রবার তিনি মন্ত্রিসভার সঙ্গে আলোচনা করেন। এরপর থেকেই ইরান একের পর এক সতর্কবার্তা দিয়ে বলছে, তাদের স্থাপনায় হামলা হলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের একই ধরনের স্থাপনায়ও পাল্টা হামলা চালানো হবে।

আরও পড়ুন:  নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান


সূত্র: আলজাজিরা


আমার বাঙলা/ তালহা

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment