---Advertisement---

সব হামলার পাল্টা জবাব দেবে ইরান: হুঁশিয়ারি রেজাইয়ের

By Suman Debnath

August 2, 2026 12:01 PM

সব হামলার পাল্টা জবাব দেবে ইরান: হুঁশিয়ারি রেজাইয়ের

---Advertisement---


ইরানের আইনপ্রণেতা ও জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই হুঁশিয়ারি দিয়েছেন, শুধু পারস্য উপসাগরীয় অঞ্চল নয়, ভবিষ্যতে যেখান থেকেই হামলা চালানো হবে, সেখানেই পাল্টা জবাব দেবে ইরান। এ তথ্য জানিয়েছে আল জাজিরা।


এক্সে দেওয়া এক পোস্টে রেজাই বলেন, যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া হবে এবং শত্রুপক্ষের সম্ভাব্য হামলার প্রতিক্রিয়া শুধু পারস্য উপসাগরীয় অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না—শত্রুর সব ঘাঁটি এবং হামলার উৎসের বিরুদ্ধেও পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। ইরানের শীর্ষ নেতৃত্বও দেশটির জ্বালানি অবকাঠামোয় যেকোনো হামলার জবাবে গোটা উপসাগরীয় অঞ্চলের তেল-গ্যাস স্থাপনাকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে।


এর আগে রেজাই মন্তব্য করেছিলেন, যুক্তরাষ্ট্র মনে করছে তারা দ্রুত ও ধ্বংসাত্মক আঘাতে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে পারবে, যা তার ভাষায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ট্রাম্পকে দেওয়া একটি ভ্রান্ত ধারণা মাত্র। তিনি সতর্ক করে আরও বলেন, ইরানে হামলা হলে পুরো অঞ্চল ও এর স্থাপনাগুলোকে তারা প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাবে, তাই বোকামিপূর্ণ কোনো পদক্ষেপ না নেওয়াই শ্রেয়।

আরও পড়ুন:  দেশের বিরোধী দল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে- রংপুরে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল


আমার বাঙলা/ তালহা

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment