---Advertisement---

সেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন এক যুবক

By Suman Debnath

August 4, 2026 5:35 PM

সেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন এক যুবক

---Advertisement---


নেত্রকোনার মদন উপজেলায় হিন্দু ধর্মাবলম্বী এক যুবক স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে স্থানীয় একটি মসজিদের ইমামের কাছে কালিমা পাঠের মাধ্যমে তিনি ইসলাম গ্রহণ করেন।


এফিডেভিট ও জন্মসনদ সূত্রে জানা যায়, ওই যুবকের পূর্বের নাম ছিল মিঠু। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম রাখা হয়েছে মো. আব্দুল্লাহ। তিনি মদন পৌরসভার এমদাদপুর গ্রামের বাসিন্দা। তার বাবা শ্রী চন্দন চন্দ্র বিশ্বশর্মা এবং মা অলকা রানি বিশ্বশর্মা।


জানা গেছে, গত ৩ আগস্ট নেত্রকোনা প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের নোটারি পাবলিকের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর স্থানীয় মসজিদের ইমামের কাছে কালিমা পাঠ করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।

আরও পড়ুন:  কাশি নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা


মো. আব্দুল্লাহ জানান, ছোটবেলা থেকেই মুসলিম বন্ধুদের সঙ্গে বেড়ে ওঠায় ইসলাম ধর্ম সম্পর্কে তার আগ্রহ তৈরি হয়। দীর্ঘদিন বিষয়টি নিয়ে জানাশোনা, চিন্তাভাবনা ও পরামর্শের পর তিনি স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন। বর্তমানে তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছেন এবং ইসলামের বিধান অনুযায়ী জীবন পরিচালনার চেষ্টা করছেন।


তার বাবা শ্রী চন্দন চন্দ্র বিশ্বশর্মা বলেন, ছেলে তার সিদ্ধান্তের কথা জানিয়েছে এবং তিনি তাকে আশীর্বাদ করেছেন। সৎ মা ছায়া রানি বলেন, ছেলে নিজের ইচ্ছায় ধর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। তারা নিজ নিজ ধর্মে থেকে তার মঙ্গল কামনা করেন।


এ বিষয়ে মদন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, প্রাপ্তবয়স্ক একজন ব্যক্তি নিজের ধর্ম নির্বাচন করার আইনগত অধিকার রাখেন। সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ক্ষেত্রে তাকে যথাযথ সহযোগিতা দেওয়া হবে।

আরও পড়ুন:  ড্রোন হামলায় রাশিয়ায় ৮ শ্রমিক নিহত


আমার বাঙলা/ রাব্বি

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment