---Advertisement---

প্রশ্নফাঁস বিতর্কের জের, শিক্ষা মন্ত্রক থেকে সরানো হল বিনীত যোশীকে

By Suman Debnath

July 24, 2026 3:15 PM

প্রশ্নফাঁস বিতর্কের জের, শিক্ষা মন্ত্রক থেকে সরানো হল বিনীত যোশীকে

---Advertisement---


নিট প্রশ্নফাঁস নিয়ে দেশ জুড়ে যখন বিক্ষোভ, ঠিক তখনই কেন্দ্রীয় সরকার বড় সিদ্ধান্ত নিল। শিক্ষা সচিব বিনীত যোশীকে সরিয়ে দিল দিল্লির সরকার। তাঁর জায়গায় নয়া শিক্ষা সচিব হলেন নরেশ গাঙ্গোয়ার। বৃহস্পতিবার গভীর রাতে এই বদলির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

২০২৫ সালের জানুয়ারিতে উচ্চশিক্ষার সচিব হয়েছিলেন বিনীত যোশী। এবার তাঁকে সরিয়ে পাঠানো হল পঞ্চায়েত রাজ মন্ত্রকে। অন্যদিকে, স্কুলশিক্ষা দপ্তরের নতুন সচিব হিসাবে দায়িত্ব নিলেন টি কে অনিল কুমার, যিনি আগে গ্রামোন্নয়ন দপ্তরের সচিব ছিলেন।

বিনীত যোশী ১৯৯২ ব্যাচের অফিসার। অতীতে তিনি মণিপুরের মুখ্যসচিব ছিলেন। আবার, ন্যাশনাল টেস্টিং এজেন্সিরও (এনটিএ) প্রথম ডিরেক্টর জেনারেল ছিলেন যোশী। আইআইটি কানপুরের ছাত্র ছিলেন তিনি। এমনকি সিবিএসই-র সচিব এবং শিক্ষা মন্ত্রকের অতিরিক্ত সচিবের দায়িত্বও সামলেছেন।

আরও পড়ুন:  ‘ধর্মেন্দ্রর ইস্তফা দেখাল, ভয় না পেলেই জয়!’ ‘ইন চাড্ডিবালো সে ডরনা নেহি হ্যায়’—আরও ২ দাবিতে আন্দোলন চলবে: CJP

এদিকে নরেশ গাঙ্গোয়ার, যিনি নতুন শিক্ষা সচিব, তিনি ১৯৯৪ ব্যাচের ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের অফিসার। মৎস্য মন্ত্রকের অ্যানিম্যাল হাজব্যান্ড্রি বিভাগের সচিব ছিলেন। ২০১৪-য় রাজস্থানের স্কুল শিক্ষা দপ্তরের সচিব ছিলেন, ২০২০ সালে কেন্দ্রে প্রথম সচিব পদ পান। পরিবেশ মন্ত্রকে যুগ্ম সচিবের দায়িত্বও সামলেছেন।

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং পড়ুয়াদের নানা অভিযোগে দেশ জুড়ে চলছে প্রতিবাদ। রাজধানীতেও ছাত্র, অভিভাবক, এমনকি বিরোধী সাংসদরাও পথে নেমেছেন। এই টান টান মুহূর্তে প্রধানমন্ত্রীর দপ্তর কড়া ব্যবস্থা নিতে শুরু করেছে। বৃহস্পতিবার রাতেই ফের কড়া সিদ্ধান্তের কথা জানালেন নরেন্দ্র মোদী। যদিও বৃহস্পতিবার রাতেই অনশন তুলেছেন সোনম ওয়াংচুক প্রধানমন্ত্রীর আশ্বাসে।

বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে জানালেন, ‘প্রশ্নফাঁসের ঘটনার কারণেই প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষা সচিবকে সরানোর। যাঁরা জড়িত, সবাই শাস্তি পাবেন।’ একই সঙ্গে, প্রধানমন্ত্রী নির্দেশে সেই রাতেই পেপার লিক মামলার শুনানির জন্য ফাস্ট ট্র্যাক আদালতও গড়া হয়েছে।

আরও পড়ুন:  প্রাথমিক স্তর থেকেই যৌন শিক্ষা চালুর পথে দেশ, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment