---Advertisement---

দক্ষিণ ত্রিপুরার জেলার প্রশাসনের উদ্যোগে আয়োজিত নেশামুক্ত ফুটবল প্রিমিয়ার লিগে প্রথম ফাইনালিস্ট হিসেবে আজ সাত চাঁদ আরডি ব্লকের দল সাত চাঁদ  সার্ক দল প্রবেশ করেছে।

By Suman Debnath

January 19, 2026 3:05 PM

---Advertisement---

সাব্রুম,নবারুন চক্রবর্তী,১৯জানুয়ারী,সোমবার:-আজ প্রথম  সেমিফাইনালে দক্ষিণ তাকমা  দ্রোনজয় চৌধুরীপাড়া হাইস্কুলে বগাফা বাস্টার দলকে ট্রাইবেকারে সাতচাদঁ সার্কদল হারিয়ে নেশামুক্ত ফুটবল লিগে ফাইনালে প্রবেশ করে। আগামী ৩০ জানুয়ারি দ্বিতীয় সেমিফাইনাল জয়ী দলের সঙ্গে ফাইনালে মুখোমুখি হবে।

আজকে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই  অনুষ্ঠানের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে এই ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক প্রমোদ রিয়াং, বকাফা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণ রিয়াং, পৌর পৌর মাতা স্বপ্ন বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, দক্ষিণ জেলা এডিএম হেমন্ত দেববর্মা, বিশিষ্ট সমাজসেবী দিবস ভৌমিক, বকাফা সমষ্টি উন্নয়ন আধিকারিক মনোজ পাল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

আজকে আলোচনা করতে গিয়ে  নেশা মুক্ত সমাজ গঠনের  পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। মাঠের কানে কানে দর্শকদের উপস্থিতি ছিল বেশ লক্ষনীয় ।গ্রামীন এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট এবং সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় যুবক যুবতী এবং এলাকার সাধারণ মানুষকে আকৃষ্ট করেছে

আরও পড়ুন:  বিশ্রামগঞ্জ পরিমল চৌমুহনি ব্রিজ সংলগ্ন এলাকায় ফিলার ভেঙে টাটা পাঞ্চ গাড়ির ধাক্কা!

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment