---Advertisement---

পরপর সিরিজ হারেও আশাবাদী শ্রেয়স আইয়ার, ব্যর্থতার জন্য কাকে দায়ী করলেন?

By Suman Debnath

July 10, 2026 10:25 AM

পরপর সিরিজ হারেও আশাবাদী শ্রেয়স আইয়ার, ব্যর্থতার জন্য কাকে দায়ী করলেন?

---Advertisement---





ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে পরপর দ্বিতীয় সিরিজ হার ভারতের। বৃহস্পতিবার ব্রিস্টলে চতুর্থ টি-২০ ম্যাচে ৯ উইকেটে হারের পর পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ে ভারত। যদিও অপরাজিত ৮০ রানের লড়াকু ইনিংস খেলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার, তবে দলের ব্যর্থতা নিয়ে হতাশা লুকিয়ে রাখতে চান না তিনি। একই সঙ্গে স্পষ্ট জানিয়ে দিলেন, ভারতীয় ক্রিকেটে এখন সন্ধিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে এবং সেই প্রক্রিয়ায় ধৈর্য ধরতেই হবে।

এ দিন ভারত প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৫৮ রান তোলে। সেই ইনিংসের বড় ভরসা ছিলেন শ্রেয়স নিজেই। চারটি চার ও পাঁচটি ছয় হাঁকিয়ে ৪৯ বলে ৮০ রান তোলেন তিনি। কিন্তু ইংল্যান্ডের ব্যাটাররা শুরু থেকেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হন। হ্যারি ব্রুক ও ফিল সল্টের অবিচ্ছিন্ন ১৪৬ রানের জুটিতে মাত্র ১৩.৫ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে আয়োজক দেশ। ফলে ইতিহাসে প্রথমবার ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতে নেয় ইংল্যান্ড। এখন শুধু হোয়াইট ওয়াশের অপেক্ষা।

আরও পড়ুন:  পাঁচতারা জয়ের পর ডুরান্ড কাপের নক আউট-যাত্রার সম্ভাবনা উজ্জ্বল হল ইস্টবেঙ্গলের, কাদের গোলে এই জয়? জেনে নিন

এ দিনও ভারতের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী ১৫ রানের বেশি তুলতে পারেননি। কিন্তু বাকিরাও ফ্লপ। শ্রেয়সের পরে সবচেয়ে বেশি রান শিবম দুবের, মাত্র ২২। অভিষেক শর্মা ১৬ ও তিলক ভার্মা ১১। বাকিরা কেউ দশের ঘরেও পৌঁছতে পারেননি। জোফ্রা আর্চার ও জোশ টাঙ দুটি করে উইকেট পান।

ম্যাচের পর শ্রেয়স বলেন, ‘এটা একটা সন্ধিক্ষণের সময় (Transition Phase)। আমরা অনেক নতুন ক্রিকেটারকে সুযোগ দিচ্ছি। এই সময়ে ওঠানামা থাকবেই। আমাদের ধৈর্য ধরতে হবে এবং ছেলেদের আত্মবিশ্বাস জোগাতে হবে।’ ম্যাচের পর ভারত অধিনায়ক স্বীকার করেন, ১৫৮ রানের পুঁজি যথেষ্ট ছিল না। তিনি বলেন, ‘১৫৮ আদর্শ স্কোর ছিল না। আমরা ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং—তিন বিভাগেই প্রত্যাশামতো কিছু করতে পারিনি।’

আরও পড়ুন:  ‘ভবিষ্যৎ নিয়ে ভাবো না, নিজের খেলাটা খেলো’, ইংল্যান্ড ম্যাচের পর রোহিতকে ভরসা দিলেন গম্ভীর

তবে পরাজয়ের মধ্যেও তরুণ ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছেন শ্রেয়স। তাঁর কথায়, ‘ওরা প্রতিভাবান ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেটে মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। আমরা চাই ওরা নির্ভয়ে খেলুক এবং এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিক।’ ভারতীয় অধিনায়ক আরও বলেন, ‘আমাদের নিজেদের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। পরের ম্যাচে আরও ভালোভাবে ফিরে আসাই এখন লক্ষ্য।’

এই হারের ফলে ভারতের হতাশা আরও বাড়ল। সম্প্রতি একের পর এক দ্বিপাক্ষিক সিরিজে ব্যর্থতার মুখ দেখেছে দল। অন্যদিকে, হ্যারি ব্রুকের নেতৃত্বে ইংল্যান্ড দুর্দান্ত ছন্দ বজায় রেখে পাঁচ ম্যাচের সিরিজে অপ্রতিরোধ্য ৩-০ ব্যবধানে এগিয়ে গেল।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment