---Advertisement---

বিদ্যুৎ বিল সমস্যা সমাধানে শীঘ্রই পদক্ষেপ নিছে সরকার: রতন লাল নাথ!

By Suman Debnath

August 9, 2026 9:40 PM

বিদ্যুৎ বিল সমস্যা সমাধানে শীঘ্রই পদক্ষেপ নিছে সরকার: রতন লাল নাথ!

---Advertisement---

আগরতলা, ৯ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ। রবিবার আগরতলায় ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশনের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান তিনি।

মন্ত্রী বলেন, গ্রাহকদের সমস্যাকে গুরুত্ব দিয়ে আধিকারিকদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিল বৃদ্ধি নিয়ে তিনি জানান, সম্প্রতি ত্রিপুরা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন ফিক্সড চার্জ, এফপিপিসিএ ও এনার্জি চার্জ বৃদ্ধি করেছে। তবে এই সিদ্ধান্ত রাজ্য সরকারের নয়, কারণ কমিশন একটি স্বশাসিত সংস্থা।

বিদ্যুৎ বিল নিয়ে প্রাথমিক বৈঠক হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “সরকার নীরব দর্শক হয়ে বসে থাকবে না। মানুষের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

আরও পড়ুন:  ত্রিপুরা বিধানসভার প্রতিষ্ঠা দিবস উদযাপন, গণতান্ত্রিক মূল্যবোধ অটুট রাখার অঙ্গীকার

এদিকে সার্ভার সমস্যার কারণে প্রায় ১ লক্ষ ৫০ হাজার প্রিপেইড মিটার গ্রাহক রিচার্জে সমস্যায় পড়েছেন। তাঁদের স্বস্তি দিতে বকেয়া রিচার্জের অর্থ ছয় মাসের মধ্যে কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়া হয়েছে। চাইলে গ্রাহকরা এককালীনও পুরো অর্থ পরিশোধ করতে পারবেন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment