---Advertisement---

এফআইআর জটে জর্জরিত অভিষেক! সিবিআই তদন্ত কি চান অভিষেক? প্রশ্ন রাজ্যের

By Suman Debnath

August 6, 2026 2:00 PM

এফআইআর জটে জর্জরিত অভিষেক! সিবিআই তদন্ত কি চান অভিষেক? প্রশ্ন রাজ্যের

---Advertisement---


একের পর এক এফআইআরকে ঘিরে আইনি লড়াইয়ে এবার নতুন মোড়। কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Avishek Banerjee)  মামলার শুনানিতে রাজ্যের তরফে সোজাসাপ্টা প্রশ্ন— তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দৃষ্টান্ত টানছেন যখন, তখন তাঁর মতো সিবিআই বা স্বাধীন তদন্তকারী সংস্থার তদন্তও কি চান অভিষেক?

বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য বলেন, শুভেন্দু অধিকারীর মামলার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Avishek Banerjee) মামলার তুলনা টানা যায় না। কারণ, শুভেন্দু সে সময় শুধু এফআইআর খারিজের আবেদন করেননি, পুলিশের বদলে সিবিআই (CBI)  বা অন্য কোনও স্বাধীন তদন্তকারী সংস্থার হাতে তদন্তভার তুলে দেওয়ারও আবেদন করেছিলেন। অথচ অভিষেকের  (Avishek Banerjee)আবেদনে সেই দাবি নেই।

আরও পড়ুন: বিদেশে চিকিৎসার ছাড়পত্র মিলবে? অভিষেকের আবেদনে সুপ্রিম কোর্টে আজ ভাগ্য নির্ধারণ

রাজ্যের বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এফআইআর-এর অভিযোগ তুলেই যদি শুভেন্দুর মামলার সুবিধা দাবি করা হয়, তবে তাঁর আবেদনের পুরো প্রেক্ষাপটও সামনে আনতে হবে। সেই কারণেই আদালতে প্রশ্ন তোলা হয়— অভিষেকও কি সিবিআই (CBI)  তদন্ত চাইছেন? গত শুনানিতে অভিষেকের (Avishek Banerjee) আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ যুক্তি দিয়েছিলেন, বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু অধিকারী একাধিক মামলায় হাই কোর্টের রক্ষাকবচ পেয়েছিলেন।

আরও পড়ুন:  SIR-এ নাম বাদ তাই রেশন না দেওয়ার সিদ্ধান্ত কি ন্যায্য? রাজ্যকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করালো সুপ্রিম কোর্ট

এমনকি আদালতের (Calcutta High Court) অনুমতি ছাড়া ভবিষ্যতে নতুন এফআইআর দায়ের না করার নির্দেশও দেওয়া হয়েছিল। একই ধরনের সুরক্ষা অভিষেকের (Avishek Banerjee) ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত বলে দাবি জানানো হয়েছিল। সেই যুক্তিরই পাল্টা জবাব দেয় রাজ্য। অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল আদালতে বলেন, শুভেন্দুর মামলার আইনি কাঠামো এবং বর্তমান মামলার আবেদন এক নয়। ফলে শুধুমাত্র রক্ষাকবচের অংশ তুলে ধরে একই ধরনের নির্দেশ চাওয়া আইনসম্মত নয়।

আরও পড়ুন: সুপ্রিম স্বস্তি অভিষেকের আপ্তসহায়কের, পরের শুনানি পর্যন্ত গ্রেপ্তার নয় সুমিতকে

আদালতে (Calcutta High Court) জানানো হয়েছে, রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের  (Avishek Banerjee) বিরুদ্ধে প্রায় ১৬টি এফআইআর দায়ের হয়েছে। সেই সব মামলাকে চ্যালেঞ্জ করেই তিনি (Avishek Banerjee) হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন। এদিন অভিষেকের (Avishek Banerjee) পক্ষে আদালতে উপস্থিত ছিলেন প্রবীণ আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ এবং অয়ন ভট্টাচার্য। অন্যদিকে, রাজ্যের পক্ষে সওয়াল করেন অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য।

আরও পড়ুন:  বিরোধী দলনেতা নিয়ে টানাপোড়েন, স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ—রায়দান স্থগিত রাখল ডিভিশন বেঞ্চ

শুনানির শেষে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, মামলার মূল শুনানি প্রায় শেষ পর্যায়ে। কয়েকটি নির্দিষ্ট আইনি বিষয়েই এখন আরও সওয়াল হবে। এরই মধ্যে আগের নির্দেশ বহাল রেখে আদালত (Calcutta High Court) জানিয়ে দেয়, তিনটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Avishek Banerjee) বিরুদ্ধে আপাতত কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১১ আগস্ট।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment