---Advertisement---

শাকিবের অনুরোধ রাখলেন ববিতা, তবে শর্তে

By Suman Debnath

August 4, 2026 11:55 AM

শাকিবের অনুরোধ রাখলেন ববিতা, তবে শর্তে

---Advertisement---


জন্মদিন উপলক্ষে একটি টেলিভিশন অনুষ্ঠানে বিশেষ সাক্ষাৎকারে অংশ নেন কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান। দুই তারকার আন্তরিক আলাপচারিতায় উঠে আসে ববিতার চলচ্চিত্রে ফেরার প্রসঙ্গ। এ সময় তাকে নতুন করে সিনেমায় অভিনয়ের অনুরোধ জানান শাকিব। জবাবে ইতিবাচক সাড়া দিলেও কয়েকটি শর্তের কথা জানান ববিতা।


বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান। সেখান থেকেই ফোনে অনুষ্ঠানে যুক্ত হয়ে ববিতাকে জন্মদিনের শুভেচ্ছা জানান তিনি। কথোপকথনের একপর্যায়ে ববিতার দীর্ঘদিনের অভিনয়বিরতি প্রসঙ্গ তুলে আবারও তাকে বড় পর্দায় দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।


শাকিব বলেন, ‘আপনি প্লিজ সিনেমা করবেন। এটা আমার হাম্বল রিকোয়েস্ট আপনার প্রতি। আপনার সঙ্গে আমি আরও কাজ করতে চাই।’

আরও পড়ুন:  শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের


জবাবে ববিতা জানান, মনের মতো গল্প এবং শক্তিশালী চরিত্রের অভাবেই তিনি দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন। তবে শাকিবের অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘আমাকে সেরকম গল্প নিয়ে আসো, তোমার আর আমার যেন সেরকম কিছু করণীয় থাকে, চ্যালেঞ্জিং রোল থাকে। তাহলে আমি করব। কথা দিলাম তোমায়, তোমার সঙ্গে ছবি করব।’

একই সাথে অনুষ্ঠানে শাকিব খানের পেশাদারিত্ব, কাজের প্রতি নিষ্ঠা এবং সাম্প্রতিক কাজেরও প্রশংসা করেন এই অভিনেত্রী।


উল্লেখ্য, ঢাকাই চলচ্চিত্রে ববিতা ও শাকিব খান বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। তাদের অভিনীত ‘মা আমার স্বর্গ’, ‘খোদার পরে মা’ এবং ‘মায়ের জিহাদ’ ছবিগুলো প্রেক্ষাগৃহে দারুণ জনপ্রিয়তা লাভ করেছিল।

আরও পড়ুন:  সালমানের অদ্ভুত অভ্যাস ও পিআরপি চিকিৎসার গল্প প্রকাশ


আমার বাঙলা/ রাব্বি



---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment